1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: মোঃজয়নাল আবেদীন

কোম্পানীগঞ্জে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

সিলেটের কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে । সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাভরে কোম্পানীগঞ্জবাসী স্মরণ করে বীর শহীদদের।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে কুয়াশা ভেদ করে উপজেলা পরিষদের দপ্তর প্রধানদের সাথে নিয়ে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

এরপরই পদস্থ অফিসারদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান। তারপর বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিদয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।

এরপরপরই কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পদস্থ কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিস্তম্ভ উন্মুক্ত করে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!