1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২,অভিযানে (২) আওয়ামিলীগ নেতা আটক। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২,অভিযানে (২) আওয়ামিলীগ নেতা আটক।

কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি: মো:জয়নাল আবেদীন

কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২,অভিযানে (২) আওয়ামিলীগ নেতা আটক।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দিবাগত-রাত ৩টায় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে দুই জনকে আটক করেছে থানা পুলিশ। এ অভিযান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

আটককৃতরা হলেন, শামীম আহমেদ (৩২), সাবেক প্রচার সম্পাদক, দক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্রলীগ, পিতা মৃত ইরশাদ আলী, ঠিকানা: গৌরিনগর। আব্দুল মতলিব ওরফে মতিন (৫৫), সাবেক সভাপতি, দক্ষিণ রনিখাই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, পিতা মৃত আঃ গফুর, ঠিকানা: পূর্ব বর্ণি।

উভয়কে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ ০৩/০৯/২০২৪ খ্রিঃ অনুযায়ী আটক দেখানো হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠানো হবে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, ৪দিন অভিযান চালিয়ে আমরা ৭জন ডেভিলদের আটক করতে পেরেছি।
কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যে বিগত দিনের ফ্যাসিস্ট আমলের কোন ডেভিল যাতে অশুভ কোন কাজ না করতে পারে সেই ধারাবাহিকতায়-ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত থাকবে। কাউকে রেহাই দেওয়া হবেনা।একে একে সবাইকে আটক করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!