1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আটক

মোঃ জয়নাল আবেদীন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চলমান বিশেষ অভিযান “ডেভিল হান্ট – ফেজ ২” এর অংশ হিসেবে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আলী আকবর (৫৩)। তিনি ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান এবং উত্তর ঢালারপাড় গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আব্দুল হালিম মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ ইং, বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এই অভিযান পরিচালিত হয় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান–এর দিকনির্দেশনায়। অভিযানে নেতৃত্ব দেন সুজন চন্দ্র কর্মকার, পুলিশ পরিদর্শক (তদন্ত), কোম্পানীগঞ্জ থানা। এ সময় আরও উপস্থিত ছিলেন এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই জগৎ জ্যোতি দাসসহ সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলী আকবরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা নং–৫, তারিখ ০৩/০৯/২০২৪ দায়ের রয়েছে। মামলাটি করা হয় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯–এর ৪/৫ ধারায়

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান বলেন,

“ডেভিল হান্ট অপারেশন তথা রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

পুলিশ প্রশাসন জানায়, চলমান ডেভিল হান্ট অভিযানের আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!