1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়, অন্যরা সরে যান।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদনগর এলাকার মৃত মনির আহমদের ছেলে মো. হুমায়ুন কবির (৪০), একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), মৃত সামসুল হকের ছেলে সিরাজিল হক মনজু (৩৫), চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এবং একই ইউনিয়নের মৃত শফি উল্লাহর ছেলে শরিয়ত উল্লা (৪০)।

ওসি নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নামে পূর্বের মামলা রয়েছে। এসব মামলায় তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!