1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে

প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে ইন্টারনেটের দাম কমাতে বেশকিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখতে বদ্ধপরিকর। ভবিষ্যতে যেন কোনো সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করা না হয় তার ওপর নির্দিষ্ট নীতিমালা ও আইন তৈরি হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন – ২০২৫ এর উদ্বোধনী পর্বে এসব কথা বলেন ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ সহকারী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা। এক্ষেত্রে চারটি বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে দেশের টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাত আরও শক্তিশালী এবং সুরক্ষিত হতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে দেশের প্রযুক্তি খাত আরও উন্নত হবে এবং বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করবে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রযুক্তি সমাধান এবং সহায়ক নীতি প্রণয়ন করছে, যাতে তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও সহজে ও সুরক্ষিতভাবে করতে পারে।

এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!