1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোনো ব্যাংককে ‘বেআইনি তারল্য সহায়তা’ দেবে না কেন্দ্রীয় ব্যাংক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোনো ব্যাংককে ‘বেআইনি তারল্য সহায়তা’ দেবে না কেন্দ্রীয় ব্যাংক

প্রতিনিধি

এখন থে‌কে শরীয়াহসহ কো‌নো ব‌্যাংককে বেআইনিভাবে তারল‌্য বা অন‌্য কো‌নো সু‌বিধা-সহায়তা দেবে না কেন্দ্রীয় ব‌্যাংক। এখন য‌দি আমানতকারীরা এস আলমের দখল করা ব্যাংক থেকে টাকা তুলে নি‌য়ে যায়, সেটি তাদের কর্মের ফল। আমা‌দের কিছু করার নেই। কারণ আমানতকারীরা কে কোথায় টাকা রাখবে, সেটি তা‌দের অধিকার।মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রু‌মে এক সংবাদ সম্মেলনে ‌গভর্নর ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন।

ব্যাংক খাতে অনিয়‌মকারীদের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেবে কি না? জান‌তে চাইলে গভর্নর ব‌লেন, অনিয়মের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌বে, ত‌বে সেটি হ‌বে অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে, তা‌দের প্রতিষ্ঠা‌নের বিরুদ্ধে নয়। কারণ প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। সেখা‌নে অনেক লোক কাজ ক‌রেন।

এস আলমের দখল করাসহ অন্যান্য দুর্বল ব‌্যাংকগু‌লোর পর্ষদ ভাঙার বিষয়ে তিনি বলেন, দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তা‌দের পর্ষদ ভে‌ঙে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

খেলা‌পি ঋণ প্রস‌ঙ্গে গভর্নর ব‌লেন, এনপিএল (খেলা‌পি) নিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যেতে চাই। ব্যবসায়ীরা এটা করতে একটু সময় চেয়েছেন, তাদের দাবির ফলে প্রভাব পড়বে রপ্তানি-আমদানিতে। আমরা বলেছি এটা নিয়ে আইএমএফের সাথে আলোচনা করব, তবে, আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যাব এতে সন্দেহ নেই।

সরকারি ব্যাংকের অস্থিরতা প্রস‌ঙ্গে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সোনালী ও পল্লী সঞ্চয় ব্যাংকের অস্থিরতা দুর্ভাগ্যজনক।১০০০ টাকার নোট বা‌তি‌লের বিষয় গভর্নর জানান, ১০০০ টাকার নোট বা‌তি‌লের কো‌নো সিদ্ধন্ত বাংলা‌দেশ ব‌্যাংকের নেই।বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আস‌বে কি না? এ প্রশ্নের জবাবে এইচ মনসুর ব‌লেন, যখন টাকশা‌লে নোট বানা‌নোর প্রয়োজন হ‌বে তখন নোট ছাপা‌নো হ‌বে, সই যা‌বে।

মূল্যস্ফীতি নিয়ে গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৬/৭ মাসের মধ্যে কমে আসবে। মুদ্রানীতি খুব পরিবর্তন না হলেও একটু টাইট করা হবে। মুদ্রাবাজার এখন ভালো অবস্থানে যা‌চ্ছে। ডলার ১২৫ টাকায় গেলেও এখন কমে ১২০/১২১ টাকায় এসে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!