1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোচহীন দলের কাছে লজ্জার হার পিএসজির

প্রতিনিধি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ফ্রান্সের ঘরোয়া সব প্রতিযোগিতা এবং উয়েফা সুপার কাপে জিতে গত মৌসুমটা ইতিহাসগড়া ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের জন্য। তবে এবার তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ গতবারের মতো গোছালো নয় ফরাসি জায়ান্টদের পারফরম্যান্স। এরই মাঝে গতকাল (শুক্রবার) লিগ ওয়ানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি কোচহীন ক্লাব রেনে’র কাছে ৩–১ ব্যবধানে হেরেছে।

গত সোমবার কোচ হাবিব বেয়ে–কে বরখাস্ত করেছিল রেনে। পিএসজির বিপক্ষে নামার আগে তারা সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় পায়নি। বিপরীতে লুইস এনরিকের শিষ্যরা টানা সাত ম্যাচে জিতে গতকাল খেলতে নেমেছিল। ৬৯ শতাংশ বলের পজেশন রেখে ১৭টি শট নেয় পিএসজি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অন্যদিকে, ১১ শটের মধ্যে রেনে ৪টি লক্ষ্যে রাখতে পারে। ব্যালন ডি’অরজয়ী তারকা উসমান দেম্বেলে একটি গোল করলেও, তিনটি হজম করে পিএসজি।

ম্যাচটি হয়েছিল রেনে’র মাঠে। তারা শুরুতেই ফরাসি চ্যাম্পিয়নদের ওপর আগ্রাসী হয়ে ওঠে। যার ফলস্বরূপ ৩৩ মিনিটেই লিড পায় রেনে। জর্ডানের মিডফিল্ডার মুসা আল তামারি পাল্টা আক্রমণে উঠে বক্সের প্রান্তে দুই ডিফেন্ডারের মাঝখানে ফাঁক খুঁজে নিয়ে দুর্দান্ত শটে গোলটি করেন। এরপর পিএসজি খেলায় ফিরলেও গোলের সামনে ছিল দ্বিধাগ্রস্ত। ম্যাচের মাঝামাঝি সময়ে এস্তেবান লেপল রেনের লিড দ্বিগুণ করেন। দুর্দান্ত ফর্মে থাকা এই সেন্টার ফরোয়ার্ড উঁচুতে উঠে হেড দিয়ে গোলরক্ষক পরাস্ত করেন পিএসজি।

দুই মিনিট পর রেনের সাবেক খেলোয়াড় দেম্বেলে পিএসজির হয়ে একটি গোল শোধ করেন। কিন্তু ৮১তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণ থেকে ব্রিল এমবোলো গোল করে রেনের পক্ষে স্কোর ৩-১ করেন। এরই মধ্য দিয়ে হারও নিশ্চিত হয় পিএসজির।

এই হারের পরও পিএসজি শীর্ষস্থানেই রয়েছে। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। তবে এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লেন্স–এর সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। শনিবার তারা প্যারিস এফসিকে হারাতে পারলে পিএসজিকে হটিয়ে শীর্ষে উঠে যাবে। অন্যদিকে, রেনে লিলকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!