1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কৃষিজমির মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কৃষিজমির মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি

কৃষিজমির মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় স্বপন কবিরাজ নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার। এতে রায়পুর থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্বপন কবিরাজ নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। কৃষি জমির উপরিভাগের মাটি কাটা রোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যারাই মাটি কাটবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!