1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুষ্টিয়ায় শিশুকে নদীতে ছুড়ে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ ৪ মাসের শিশু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কুষ্টিয়ায় শিশুকে নদীতে ছুড়ে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ ৪ মাসের শিশু

প্রতিনিধি

কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশু সাইফ ওসমান হাদিকে গড়াই নদীতে ছুড়ে ফেলে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা খাতুন (২২) নামে এক মা। স্থানীয় মাঝিরা তাকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুটি।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতুর ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর ওপর থেকে এক নারীকে নদীতে ঝাঁপ দিতে দেখে নৌকায় থাকা মাঝিরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে জানা যায়, ঝাঁপ দেওয়ার আগে তিনি তার শিশুসন্তানকে নদীতে ছুড়ে ফেলেছিলেন।

নিখোঁজ শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। খুলনা থেকে বিশেষ ডুবুরি দলও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তার দাবি, সন্তান অসুস্থ থাকায় তিনি বাড়িতে এনে চিকিৎসা করাতে চেয়েছিলেন, তবে স্ত্রী শিশুটিকে মায়ের বাড়িতেই রাখতে চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

এদিকে কুষ্টিয়া মডেল থানা সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়ায় বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!