ইপেপার / প্রিন্ট
কুষ্টিয়ায় ব্যাটিলিয়ন( ৪৭ বিজিবির) পৃথক অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ দুই কোটি একষট্টি লক্ষ বিরাশি হাজার আটশত আশি টাকার মালামাল আটক
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির পাঁচটি পৃথক অভিযানে ভয়ংকর এলএসডি সহ দুই কোটি একষট্টি লক্ষ বিরাশি হাজার আটশত আশি টাকা মূল্যের মালামাল জব্দ। গত ১৫ ডিসেম্বর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল বেনাপোল টু ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস তল্লাশীর মাধ্যমে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় এলএসডি ১ কেজি ফরচুন বাসমতি চাউল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও চিলমারীর সীমান্ত হতে ১৩৬ বোতল ভারতীয় চকো সিরাপ, প্রাগপুর সীমান্ত হতে ১১০ কেজি পিয়াজের ফুল ১টি বাইসাইকেল, কাজিপুর সাীমান্ত হতে ৮ বোতল ভারতীয় মদ ও চল্লিশপাড়া সীমান্ত হতে ৫টি গাজার গাছ আটক করতে সক্ষম হয়।কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এই তথ্য নিশ্চিত করেন।