ইপেপার / প্রিন্ট
কুষ্টিয়াতে ৪৭ বিজিবির অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি ও ০১টি মোবাইল আটক
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় অদ্য ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১ টা ৫০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী সীমান্ত এলাকা থেকে। নায়েক সজল কুমার এর নেতৃত্বে মোঃ আরিফুল ইসলাম (২৪), পিতা- মোঃ রিয়াজুল ইসলাম, গ্রাম- ডিগ্রীরচর, ডাকঘর- চিলমারী, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে ০১টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি এবং ০১টি মোবাইলসহ আটক করতে সক্ষম হয়।
দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অস্ত্রসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে ব্যাটালিয়ন ৪ বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।