1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় জিবি নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা, বড় ভাই আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লায় জিবি নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা, বড় ভাই আহত

প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজি স্টেশনের জিবির (চাঁদা) টাকা নিয়ে বিরোধে আবুল কাসেম(৩৭) নামের একজনকে পিটিয়ে হতা করা হয়েছে। কাসেম উপজেলার ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। শনিবার উপজেলার শিকারপুর মালি বাড়ির নিকট এই ঘটনা ঘটে। এঘটনায় নিমসার – কংশনগর বাজার সড়কের শিকারপুর এলাকার নারী পুরুষরা বিচার ও জিবি উত্তোলন বন্ধের দাবিতে লাশ নিয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী, পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম এবং ইউপি সদস্যদের আশ্বাসে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন। নিহতের বড় ভাই সিএনজি অটো রিকশা চালক আবুল কালাম বলেন, সকালে তিনি উপজেলার নিমসার বাজারে সিএনজি অটো রিকশা নিয়ে আসেন। এসময় নিমসার বাজারে জিবির ( চাঁদা) টাকাকে কেন্দ্র করে সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭ জন তার ওপর হামলা চালায়।

তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার ছোট ভাই আবুল কাসেম হাসপাতালে বড় ভাইকে দেখে বাড়ি ফেরার পথে শিকারপুর মালি বাড়ির এলাকায় সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭ জন পথ রোধ করে তাকেও পিটিয়ে মারাত্মক আহত করে। কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী বলেন, জিবির নামে চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত নানা অঘটন ঘটে। প্রথমে বড় ভাই আবুল কালাম পিটিয়ে আহত করে।

ছোট ভাই আবুল কাসেম বাড়ি ফেরার পথে তাকেও পিটিয়ে হত্যা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বুড়িচং থানার ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন, জিবির টাকা নিয়ে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর খবর পাই। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। রাত ৮ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!