1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় দু’টি বাদ রেখে ৯ আসনে প্রার্থী ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লায় দু’টি বাদ রেখে ৯ আসনে প্রার্থী ঘোষণা

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২২৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এসব প্রার্থীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় মোট ১১টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনের মধ্যে দুইটি আসন বাদ রেখে বাকি ৯টি আসনে নিজেদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বিএনপি মহাসচিব বলেছেন, বাদ রাখা এই দুই আসনে প্রার্থীদের নাম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেছে বিএনপি। এই আসনে তিনি এর আগে সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী ছিলেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে মনোনীত ঘোষণা করা হয়েছে। এই আসনে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে চারবারের সাবেক সংসদ সদস্য মনজুরুল আহসান মুন্সির নাম ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিনকে মনোনীত করা হয়েছে। তিনি এই আসনে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন।

কুমিল্লা -৬ (সদর-সদর দক্ষিণ) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। ২০০১ সালে প্রথমবার তিনি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা -৮ (বরুড়া) আসনে বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে মনোনীত করা হয়েছে। ২০০৪ সালে উপ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৬ সাল পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করেছিলেন জাকারিয়া তাহের।

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনটিতে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। এই আসনে তিনি প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন।

কুমিল্লা -১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তিনি এই আসনে ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনটিতে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নাম ঘোষণা করা হয়েছে। তিনি এই আসনে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন।

এছাড়া কুমিল্লা -২ (হোমনা-মেঘনা) আসনটিতে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এবং এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সন্তান। অনেকের ধারণা কুমিল্লা-২ আসনে পরিবেশ ও বন উপদেষ্টা ড. রিজোয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক সংসদ সদস্য প্রার্থী হতে পারেন। তিনি এর আগে এই নির্বাচনী এলাকায় গণসংযোগও করেছেন।

পাশাপাশি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদকে ছেড়ে দেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!