1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুবি ছাত্রলীগের অন্তর্কোন্দলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

কুবি ছাত্রলীগের অন্তর্কোন্দলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করল

প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দু’গ্রুপে কোন্দল ও মারধরের ঘটনার জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে মহাসড়কের বেলতলী এলাকায় এই অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
এর আগে কুবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির তিন নেতাকে মারধরের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাকিস্তানি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান ও ও যুগ্ন সাধারণ সম্পাদক সালমান চৌধুরীকে কয়েকজন মারধর করে।

এই ঘটনার পর মারধরের শিকারদের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। তারা হামলাকারীদের বিচার দাবি করে স্লোগান দেয়। এ সময় মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানা পুলিশ ছাত্রদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও ছাত্রলীগ মহাসড়ক ছাড়েনি। সন্ধ্যা সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখার সময়ও অবরোধ অব্যাহত ছিল।
এ বিষয়ে সালমান চৌধুরী বলেন, ‘সবেমাত্র আমি আল আমিন ভাইয়ের দোকানের সামনে এসেছি। তখন মুক্তিযুদ্ধ মঞ্চের সেক্রেটারি বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে- তুই বহিষ্কৃত। তোর ক্যাম্পাসে কী? তখন অর্থনীতির অষ্টম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং আল আমিন ভাইয়ের দোকান থেকে লাঠি নিয়ে আমার গায়ে, হাতে ও পায়ে আঘাত করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং দ্রুত পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এখানে এনায়েতকে যারা মেরেছে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না।’

কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসেছি এবং ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!