1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম জরুরি : চসিক মেয়র - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম জরুরি : চসিক মেয়র

প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সময়ে সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো কিশোর গ্যাং সংস্কৃতি। প্রজন্ম রক্ষায় এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তাদের সঠিক পথে পরিচালিত করা সহজ হবে। তাই কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম অত্যন্ত জরুরি।

সোমবার (৮ ডিসেম্বর) নগরের চকবাজারের চট্টগ্রাম কলেজ মাঠ প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র ঘোষণা দেন, চট্টগ্রাম কলেজের ঐতিহাসিক প্যারেড মাঠকে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে সাজিয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের জন্য একটি পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে। তিনি পাঁচটি জেলার অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের অভিনন্দন জানান।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী, সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনু আরা বেগম ও উপাধ্যক্ষ প্রফেসর সারাহ পারীন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. নঈমুদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজা খান হেলালী ও উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লা আল মামুন চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরাফত হোসেন এবং পটিয়ার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সিলভার বেলস স্কুল ডিসপ্লে প্রদর্শনী করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্যারেড মাঠ তার শৈশবের স্মৃতিবিজড়িত একটি স্থান। এখানে খেলাধুলা করেই তিনি বড় হয়েছেন। তাই এই মাঠকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো তার দায়িত্ব। ইনশাআল্লাহ গ্যালারি ও ওয়াকওয়েসহ একটি উন্নতমানের খেলার মাঠ হিসেবে প্যারেড মাঠকে নতুনভাবে গড়ে তোলা হবে। তিনি বলেন, চসিক ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহ এলাকায় ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ, হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন স্থানে মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে।

মেয়র আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা না করলে সুস্থ মন ও দেহ গঠন সম্ভব নয়। ‘সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি’ দর্শন বাস্তবায়নে নগরে খেলার মাঠ বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!