1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারিগরি শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক পৌনে ৩ ঘণ্টা অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কারিগরি শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক পৌনে ৩ ঘণ্টা অবরোধ

প্রতিনিধি

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে নরসিংদীতে পুলিশ লাইন এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলো ১১টা থেকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বেসরকারি সব ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলরত সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এসংক্রান্ত রিটের দ্রুত নিস্পত্তি।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের সঙ্গে একাধিকবার কথা বলেন। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করবেন বলে জনান।

পরে দুপুর পৌনে ২টার দিকে জনদুর্ভোগের কথা বিবেচনা করে ও কমিটি বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পৌনে ৩ ঘণ্টা পর নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ তুলে নেন কারিগরি শিক্ষার্থীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!