1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাগারে এক হাজতির হামলায় অপর হাজতির মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কারাগারে এক হাজতির হামলায় অপর হাজতির মৃত্যু

প্রতিনিধি

কারাগারে এক হাজতির হামলায় অপর হাজতির মৃত্যু
জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুজন হাজতির মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. হযরত (২৫) নামে একজন হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বকশীগঞ্জ থানার অধিনে মামলার আসামি ছিলেন। অভিযুক্ত অপর হাজতির নাম মো. রহিদুর মিয়া (৪০)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুরের বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলা নিয়ে হযরতের সঙ্গে হাজতি রহিদুর মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া একটি কাঠ দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর কয়েকবার আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারাগার কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার লিপি রানী সাহা বলেন, হযরতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!