1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারওয়ান বাজারে সতর্কতা অভিযান র‍্যাবের, জরিমানা ২৬ হাজার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

কারওয়ান বাজারে সতর্কতা অভিযান র‍্যাবের, জরিমানা ২৬ হাজার

প্রতিনিধি

রাজধানীর কারওয়ান বাজারে সতর্কতা অভিযান পরিচালনা করেছে র‍্যাব। অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।

পরে সংবাদ সম্মেলনে র‍‍্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কারওয়ান বাজারে র‍্যাব-২-এর একটি আভিজনিক দলের সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল রমজানে দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখা। ভেজাল বৃদ্ধির অবাধ বিস্তৃতি রোধ করা। একইসঙ্গে যারা বিক্রেতা রয়েছেন তাদের সচেতন করা। রমজান মাসে ভোক্তাকে মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে বিক্রেতা যেন বিব্রতকর পরিস্থিতির মধ্যে না ফেলেন। তারই ধারাবাহিকতায় আজ বাজার মনিটরিং করে সতর্কতামূলকভাবে নয়টি মামলায় ছাব্বিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি। এটি একটি সতর্কতামূলক অভিযান ছিল। রমজান মাসে এই অভিযান থাকবে। পরে এই ধরনের অপরাধ পেলে কঠোর থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাত্র ২৬ হাজার টাকা জরিমানার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা তিনটি উদ্দেশ্য নিয়ে আজকে এই অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে একটি হলো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, দ্বিতীয়টি ভেজাল দ্রব্যের যে উপস্থিতি সেটা যেন না হয় তা নিশ্চিত করা এবং তৃতীয়টি হচ্ছে বিক্রেতাদের সচেতন করা। ব্যবসায়ী প্রতিনিধিত্ব নিয়ে আমরা সচেতনতামূলক এই অভিযানটি পরিচালনা করেছি।

এই সময়ে র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের এক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!