1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি

রাজধানীর কারওয়ান বাজার–এ র‍্যাবের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কারওয়ান বাজারের কিচেন মার্কেটে এই সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, “কারওয়ান বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে র‍্যাব-২-এর একটি আভিজনিক দলের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধ করা। একই সঙ্গে বিক্রেতাদের সচেতন করা, যাতে পবিত্র রমজান মাসে তারা মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি না করে।”

তিনি আরও জানান, বাজার মনিটরিং করে আজ সতর্কতামূলকভাবে নয়টি মামলায় ২৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। “যেহেতু এটি মূলত একটি সচেতনতামূলক অভিযান ছিল, তাই জরিমানার পরিমাণ কম রাখা হয়েছে। পুরো রমজান মাসজুড়েই এই তদারকি অব্যাহত থাকবে। পরবর্তীতে এমন অপরাধ ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জরিমানার পরিমাণ কম রাখার কারণ ব্যাখ্যা করে ম্যাজিস্ট্রেট বলেন, “আমরা তিনটি উদ্দেশ্য নিয়ে আজকের অভিযান পরিচালনা করেছি—দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভেজাল দ্রব্যের উপস্থিতি সীমিত করা, এবং বিক্রেতাদের সচেতন করা। ব্যবসায়ী প্রতিনিধিত্ব নিয়ে এটি একটি সচেতনতামূলক অভিযান।”

অভিযান চলাকালে র‍্যাব ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!