1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

প্রতিনিধি

কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢল নেমেছে মানুষের। যে কারণে কারওয়ানবাজার থেকেই যানচলাচল বন্ধ হয়ে গেছে, হেঁটেই জানাজায় অংশ নিতে যাচ্ছেন মানুষ।বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজারের দিক থেকে জানাজাস্থলের পথে যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও হেঁটে মানুষ জানাজা স্থলের দিকে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার পর থেকে কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোল চত্বর, তেজগাঁও রেলগেট এসব এলাকায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে যাচ্ছে।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেই দিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!