1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কায়রোর ডি-৮ সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কায়রোর ডি-৮ সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

প্রতিনিধি

ডিসেম্বরে উত্তর আফ্রিকার দেশটিতে অনুষ্ঠাতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর।

বুধবার (৩০ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত বলেন, অন্তত পাঁচটি দেশের সরকারপ্রধান- তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং নাইজেরিয়া- কায়রোতে ১৬ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠাতব্য শীর্ষ সম্মেলনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শীর্ষ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা হবে।

জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাষ্ট্রদূত তার সরকারের সমর্থনের কথাও জানান।

ড. ইউনূস এ সমর্থনকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, মিশর ও বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, যেমন ওআইসি এবং ডি-৮-এ হাত মিলিয়ে কাজ করবে।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি মিশরে ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

রাষ্ট্রদূত ফাহমি আশা প্রকাশ করেন, ডি-৮ সম্মেলনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও মিশর সফর করবেন। তিনি বলেন, মিশর তৈরি পোশাক ও ওষুধ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চায় এবং পাট চাষ শিখতে চায়।

তিনি আরও বলেন, দুই দেশের উচিত কৃষি, বস্ত্র ও ওষুধের ক্ষেত্রে মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারকের কাজ ত্বরান্বিত করা।

রাষ্ট্রদূত ২০৩১-৩২ সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি মিশরের সমর্থন নিশ্চিত করেছেন। তিনি ইউনেস্কোর মহাপরিচালক পদে কায়রোর প্রার্থিতার জন্য ঢাকার সমর্থনও চেয়েছেন। ওমর ফাহমি বাংলাদেশ ও মিশরের মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ নবায়নের ওপরও জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!