1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাগজ নয়, বারকোড স্ক্যানেই মিলেছে এনসিপির নির্বাচনী ইশতেহার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কাগজ নয়, বারকোড স্ক্যানেই মিলেছে এনসিপির নির্বাচনী ইশতেহার

প্রতিনিধি

কাগজ নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারে ভিন্নধর্মী উপায়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঘোষিত ৩৬ দফার এই ইশতেহারে কোনো মুদ্রিত কপি বিতরণ করা হয়নি। বরং অনুষ্ঠানস্থলের প্রতিটি টেবিলে রাখা বারকোড স্ক্যান করেই ইশতেহারসংক্রান্ত সম্পূর্ণ তথ্য ডাউনলোড করার সুযোগ রাখা হয়।

ঘোষণার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলটি তাদের রাজনৈতিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেছে।

আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন করবে এনসিপি
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে ইশতেহার ঘোষণায় একটি ব্যতিক্রমী দিক ছিল- কোনো ধরনের মুদ্রিত কাগজপত্র বিতরণ করা হয়নি। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে পুরো আয়োজনকে রাখা হয় ডিজিটালভিত্তিক। এতে পরিবেশবান্ধব ও আধুনিক উপস্থাপনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানস্থলে প্রতিটি টেবিলে একটি করে বারকোড দেওয়া হয়। সেই বারকোড স্ক্যান করলেই ইশতেহারসংক্রান্ত সম্পূর্ণ ফাইল ডাউনলোড করা যায়। ফলে উপস্থিত নেতা-কর্মী ও আমন্ত্রিত অতিথিরা সহজেই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে ইশতেহারের সব তথ্য সংগ্রহ করতে পেরেছেন৷

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশী-বিদেশী গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিতি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!