1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাঁচা ছোলা নাকি সেদ্ধ, কোনটি বেশি পুষ্টিকর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

কাঁচা ছোলা নাকি সেদ্ধ, কোনটি বেশি পুষ্টিকর

প্রতিনিধি

ইফতারে রাখা হয় হরেক রকমের খাবার যার মধ্যে অন্যতম ছোলা। তবে কীভাবে ছোলা খাওয়া উচিত তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ।

রমজান মাস পবিত্রতা ও সংযমের মাস। বারো মাসের মধ্যে রোজার একটি মাসে নিয়মিত জীবনযাপনে হঠাৎ করেই আসে পরিবর্তন। রোজায় আমাদের জীবনযাত্রা এবং খাদ্যতালিকায় পরিবর্তন আসে। ইফতারে রাখা হয় হরেক রকমের খাবার যার মধ্যে অন্যতম ছোলা। তবে কীভাবে ছোলা খাওয়া উচিত তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে সে বিষয়ে কথা বলেছেন পুষ্টিবিদরা। ছোলা একটি পুষ্টিকর খাদ্য উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং মিনারেল, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছোলার মধ্যে উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফাইবারযুক্ত খাবার হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে প্রবেশ করে এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধি পায় না। এটি টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী।

কাঁচা ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি: ছোলা সারারাত বা অন্তত ৮-১০ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। ভিজানো ছোলা নরম হলে সহজে হজম হয়। খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এভাবে ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ভেজানো কাঁচা ছোলার সঙ্গে সামান্য লবণ, কাঁচা লঙ্কা, লেবুর রস বা শসা মিশিয়ে খেতে পারেন, যা স্বাদ বাড়ায় এবং পুষ্টি গ্রহণ সহজ করে।

সিদ্ধ ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি: ছোলা ধুয়ে ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করুন। সিদ্ধ করার সময় সামান্য লবণ ও হলুদ মেশালে স্বাদ বৃদ্ধি পায়। সিদ্ধ ছোলার সঙ্গে পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা ও লেবুর রস মিশিয়ে স্যালাড তৈরি করতে পারেন। এটি দুপুরের খাবারের সঙ্গে খেতে পারেন।

পুষ্টিবিদের ছোলা কাঁচা এবং সেদ্ধ দুইভাবেই খাওয়া যায়। আর যেভাবেই ছোলা খাওয়া হোক সেটা দারুণ উপকারী। ছবি: সংগৃহীত
পুষ্টিবিদের ছোলা কাঁচা এবং সেদ্ধ দুইভাবেই খাওয়া যায়। আর যেভাবেই ছোলা খাওয়া হোক সেটা দারুণ উপকারী। ছবি: সংগৃহীত

কাঁচা বনাম সিদ্ধ ছোলা: পুষ্টিবিদের ছোলা কাঁচা এবং সেদ্ধ দুইভাবেই খাওয়া যায়। আর যেভাবেই ছোলা খাওয়া হোক সেটা দারুণ উপকারী। তাই রোজা থাকলে ইফতারে আপনি কাঁচা কিংবা সেদ্ধ দুইভাবেই ছোলা খেতে পারবেন।

কাঁচা ছোলায় ফাইবার ও প্রোটিন বেশি থাকে এবং শক্তি বৃদ্ধি করে। অন্যদিকে সেদ্ধ ছোলা সহজে হজম হয় এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি কমায়। ছোলায় উচ্চ প্রোটিন সমৃদ্ধ, যা মাংসপেশি গঠনে সহায়ক। ফাইবার থাকার কারণে হজমের সমস্যা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর এবং শক্তি বৃদ্ধি করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। কাঁচা ছোলা খেয়ে পেট ফাঁপার সমস্যা হলে সিদ্ধ ছোলা খান। অতিরিক্ত লবণ বা মশলা মেশানো থেকে বিরত থাকুন।

ছোলা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সহজেই অন্তর্ভুক্ত করা যায় এবং এটি স্বাস্থ্যের জন্য বহুমুখী উপকারিতা প্রদান করে। ছোলায় উপস্থিত সলিউবল ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। তবে কিডনির সমস্যা থাকলে এটি এড়িয়ে চলাই ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!