1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কক্সবাজারে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কক্সবাজারে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২

প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট বিট এলাকায় এ অভিযান চালানো হয়।

তিনি জানান, ​গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে বনকর্মীরা ২০০৯-১০ সনের উডলট বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে আটক করা হয়, এসময় অপর একজন পালিয়ে যায়।

​আটককৃতরা হলেন, ঈদগাঁও ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর ও একই এলাকার এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনির। বন বিভাগের দাবি, আটককৃতদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু অন্ধকার ও দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়।

​অভিযান শেষে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ​৭.৬৬ ঘনফুট কর্তিত আকাশমনি কাঠ। ​গাছ কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

​রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বনসম্পদ রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না। পলাতক আসামি কালুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বনভূমি রক্ষায় এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!