1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শামশুল হক নামে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নাজিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় শামশুল হকের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড পিস্তলের তাজা গুলি, শর্টগানের দুই রাউন্ড তাজা গুলি এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন তথ্যের মাধ্যমে শামশুল হকের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে নৌ কন্টিনজেন্ট ও স্পেশাল ফোর্স (সোয়াডস)-এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!