1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ককটেল বিস্ফোরণ : আলুরে ক্ষেত থেকে ৫ জনকে ধরল সেনাবাহিনী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণ : আলুরে ক্ষেত থেকে ৫ জনকে ধরল সেনাবাহিনী

প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি এলাকায় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে ধাওয়া করে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়ি থেকে ২০টি অবিস্ফোরিত ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই আটকের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা হলো— পারভেজ মাঝি, রহমত, আবু মাজি, জসিম মল্লিক ও কামাল সরকার। তারা ওই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক বলে স্থানীয়রা দাবি করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত পাশের আলুর ক্ষেত থেকে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুনরায় ওই ক্ষেতে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি নজরে আসার পর দায়িত্বরত সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আলুর ক্ষেত থেকে পাঁচজনকে ধরতে সক্ষম হন।

অভিযানের বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তানজিল হক বলেন, ‘বিস্ফোরণের সঙ্গে জড়িত পাঁচজনকে আলুর ক্ষেত থেকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ২০টি তাজা ককটেল ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

এদিকে, বিস্ফোরণের ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!