ইপেপার / প্রিন্ট
রাজধানীর ওয়ারী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। আটককৃতদের নাম- মোঃ ইয়াছিস ও আব্দুল করিম।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, গতকাল থানার এসআই মোঃ সাব্বির সেখ ডিউটিকালীন তথ্য পান কাপ্তান বাজার এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।