1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ১৪ ডিসেম্বর পর্যন্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ১৪ ডিসেম্বর পর্যন্ত

প্রতিনিধি

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (মাউশি) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৫-এর বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ১ ডিসেম্বর। জরিমানা ছাড়া সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। তবে শেষ দিনে এসে সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হলো।

২০২৩-২৪ সালের রেজিস্ট্রেশনধারীরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে।

এ বছর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য যে ঘোষণা

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয়নি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে। তাদের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশ নিতে পারবে। তারা ইচ্ছা করলে অন্য সব বিষয়েও পরীক্ষায় অংশ নিতে পারবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৩ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ সালের পরীক্ষায় অংশ নেয়নি বা অংশ নিয়ে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অথবা সব বিষয়ে অংশ নিতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!