1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এশিয়ান শুটিংয়ে অংশ নিতে দিল্লিতে বাংলাদেশের রবিউল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এশিয়ান শুটিংয়ে অংশ নিতে দিল্লিতে বাংলাদেশের রবিউল

প্রতিনিধি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে ভারতে যায়নি। তবে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের ভারত যাত্রার অনুমতি না দিলেও শুটিং দলকে দিয়েছে। দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল ভারতে গেছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও কোচ শারমনি আক্তার।

বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস বলেন, ‘আমাদের শুটার ও কোচ গতকাল ভারত পৌঁছেছে। ভারতের শুটিং ফেডারেশন ও এশিয়ান শুটিং ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। শুটার ও কোচের নিরাপত্তার বিষয় আমরা আগেই নিশ্চিত হয়েছি।’

শুটার রবিউল ২০২৪ সালে প্যারিস অলিম্পিক খেলেছেন। দেশ-বিদেশে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ শারমিনও সাবেক তারকা শুটার। তাই তাদের ওপর আস্থা রাখছেন সাধারণ সম্পাদক, ‘দুজনই অত্যন্ত অভিজ্ঞ। বিদেশে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফলে সচেতনতা বা পরিস্থিতি মানিয়ে নিতে পারবে তারা।’

সাধারণ সম্পাদকের তথ্যমতে, গতকাল শুটার রবিউল ও কোচ শারমিন ভারতে পৌঁছেছেন। ভারতে তারা কেমন ও কোন পরিস্থিতিতে আছেন জানতে দুজনের সঙ্গে আজ সকাল থেকে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কারও থেকে সাড়া পাওয়া যায়নি। শুটার রবিউলের ইভেন্ট ৫ ফেব্রুয়ারি।

শুটার রবিউল ইসলাম দিল্লি থেকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা বেশ নিরাপদ ও স্বাভাবিক আছি। ইমিগ্রেশনে তেমন সময় লাগেনি। হোটেল, শুটিং রেঞ্জের পরিবেশও ভালো। কোনো সমস্যা বা সংকটের মুখোমুখি হইনি। আতিথেয়তা ও সুযোগ-সুবিধা এখন পর্যন্ত সন্তোষজনক।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!