1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘এমন উইকেট-সুবিধা পেলে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এগিয়ে যাব’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘এমন উইকেট-সুবিধা পেলে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এগিয়ে যাব’

প্রতিনিধি

জাতীয় দলের ব্যস্ততা না থাকায় তারকা ক্রিকেটাররা খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। যেখানে প্রতিটি ম্যাচই বেশ জাঁকজমকপূর্ণ হচ্ছে। বাকি কেবল ফাইনাল ম্যাচ। পেস বোলার হাসান মাহমুদ গতকাল ব্যাট হাতে দলকে জিতিয়েছেন। এমন উইকেট ও সুযোগ-সুবিধা পেলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আরও ভালো করবে বলে প্রত্যাশা তার।

রাজশাহী-বগুড়ায় বিসিএলে, সেখানকার উইকেট নিয়ে হাসান বলেন, ‘এসব উইকেটে যদি আমরা ট্রেনিং করি বা প্র্যাকটিস করি, ফ্যাসিলিটিস পাই, আমরা অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে আরও এগিয়ে যাব। আমার মনে হয় উইকেটটা খুবই স্পোর্টিং। বোলাররা এসব উইকেটে যতবার ম্যাচ খেলবে অভিজ্ঞতা আরও (বেশি) হবে।’

‘আন্তর্জাতিক ম্যাচে এরকম উইকেট থাকে, ফ্ল্যাট ট্র্যাক থাকে বা ব্যাটিং বান্ধব উইকেট থাকে। উইকেট ভালো ছিল, আমাদের চেষ্টা ছিল যে কম ঝুঁকিপূর্ণ শট খেলে ম্যাচটা বের করে আনা যেহেতু কম রানের ম্যাচ। হয়তোবা ব্যাটসম্যানদের (ঠিকঠাক) হয় নাই, কিন্তু টেলএন্ডাররা আমাদেরকে সাপোর্ট করেছে অনেক। এজন্য হয়তো ম্যাচটা বের হয়ে গেছে আজকে’, আরও যোগ করেন জাতীয় দলের এই তারকা পেসার।

পূর্বাঞ্চলের জয় নিশ্চিতের পথে হাসান ৪৫ বলে ৩৫ রান করেছেন। অন্যপ্রান্তে ৩৫ বলে ৪ রান করে তাকে সঙ্গে দিয়ে যান মুশফিক হাসান। সতীর্থের প্রশংসা করে হাসান বলেন, ‘আমি বলেছি অনেকগুলো বল বাকি, ওভার বাকি। শুধু তুই আমাকে একটু সাপোর্ট দে, আমি ম্যাচটা বের করে দেব। প্রত্যেকটা বলই দেখে-শুনে খেলবি, আর এক এক (সিঙ্গেল) করে নেব আমরা ইনশাআল্লাহ। সেটাই করেছে ও, আসলে খুব ভালো ব্যাটিং করেছে মুশফিক।’

নিজের খেলা ইনিংসকে জীবনের সেরা উল্লেখ করে হাসান আরও বলেন, ‘অবশ্যই ক্যারিয়ার সেরা ইনিংস বলব। প্রত্যেকটা ইনিংসই আমার কাছে বিশেষ মুহূর্ত। আর আজকের দিনে আমি অবশ্যই মুশফিককে ধন্যবাদ জানাতে চাই যে, আমাকে সাপোর্ট করেছে অনেক। ওর প্রতি ভরসা ছিল আমার যে, ও যদি কাভার করতে পারে আমি ম্যাচটা বের করতে পারব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!