1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবার ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা দিলেন ট্রাম্প - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এবার ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা দিলেন ট্রাম্প

প্রতিনিধি

সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর এবার দেশটির জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সররকারের কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে মতৈক্য হয়েছে এবং প্রথম চালান হিসেবে ভেনেজুয়েলা ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আসার পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্য অনুযায়ী এই তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের বেশ কিছু নিষেধাজ্ঞা আছে। ফলে আন্তর্জাতিক বাজারে মুক্তভাবে তেল বিক্রি করতে পারে না দেশটি। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “ভেনেজুয়েলা থেকে স্টোরেজ জাহাজে সরাসরি এই তেল আসবে এবং যুক্তরাষ্ট্রের বন্দরে খালাস হবে। তারপর আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্য অনুযায়ী তা বিক্রি হবে। ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র— উভয় দেশের জনগণের জন্য এ পরিকল্পনা লাভজনক হবে। আমি ক্রিস রাইট (যুক্তরাষ্ট্রের জ্বালানিসম্পদ মন্ত্রী)-কে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছি।”

এ ব্যাপারে আরও তথ্য জানার জন্য মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল সিএনএন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার তেল পাঠাতে রাজি হয়েছে এবং ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর তথ্য অনুসারে, ভেনেজুয়েলার খনিগুলোতে মজুত আছে কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুত আছে, তার এক পঞ্চমাংশই আছে ভেনেজুয়েলায়।

তবে এত বড় মজুত থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেলের উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ আসে, তার মাত্র দশমিক ৮ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের গঠন ভারী ও ঘন। এই তেল উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে অন্যান্য তেলের তুলনায় বেশি যত্নশীল হতে হয়।

তবে এ ধরনের তেল পরিশোধনের মাধ্যমে উৎকৃষ্টমানের ডিজেল, অ্যাসফল্ট, কারখানায় ব্যবহারের উপযোগী জ্বালানি, অন্যান্য ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী জ্বালানিসহ আরও অনেক ধরনের জ্বলানিপণ্য তৈরি করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!