1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর

প্রতিনিধি

এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর কি তবে সংগীত জগতকে চিরতরে বিদায় জানাতে চলেছেন? সম্প্রতি গায়িকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেহার এই আকস্মিক ঘোষণায় লিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে।

গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। তবে কি সেই ট্রলিং সহ্য করতে না পেরেই এই কঠোর সিদ্ধান্ত? নেহার বক্তব্য অবশ্য আরও গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্টে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু আসছে তার সব কিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ।’

নেহার এই পোস্টে স্পষ্ট যে, তিনি শুধু গান বা কাজ নয়, জীবনের সমস্ত দায়বদ্ধতা এবং সম্পর্ক থেকেও দূরে সরতে চাইছেন। তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনের কোনো বড় সংকটের ফল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শুধু অবসরের ঘোষণাই নয়, সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের (পাপারাজ্জি) উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। নেহা লিখেছেন, ‘ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি আপনারা আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।’এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর কি তবে সংগীত জগতকে চিরতরে বিদায় জানাতে চলেছেন? সম্প্রতি গায়িকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেহার এই আকস্মিক ঘোষণায় লিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে।

গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। তবে কি সেই ট্রলিং সহ্য করতে না পেরেই এই কঠোর সিদ্ধান্ত? নেহার বক্তব্য অবশ্য আরও গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্টে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু আসছে তার সব কিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ।’

নেহার এই পোস্টে স্পষ্ট যে, তিনি শুধু গান বা কাজ নয়, জীবনের সমস্ত দায়বদ্ধতা এবং সম্পর্ক থেকেও দূরে সরতে চাইছেন। তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনের কোনো বড় সংকটের ফল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

শুধু অবসরের ঘোষণাই নয়, সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের (পাপারাজ্জি) উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। নেহা লিখেছেন, ‘ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি আপনারা আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!