1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিপি নেতা আখতারের বক্তব্যের নিন্দা জামায়াতের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এনসিপি নেতা আখতারের বক্তব্যের নিন্দা জামায়াতের

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ‘অস্ত্রের রাজনীতি’ সংক্রান্ত মন্তব্যকে সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে আখতার হোসেন যে অভিযোগ করেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জামায়াত একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল—যা আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমাদের রাজনৈতিক ইতিহাস ও আচরণ কোথাও ‘অস্ত্রের মহড়া’ বা সহিংস রাজনীতিকে অনুমোদন করে না। এসব বক্তব্য সরাসরি অসত্য ও রাজনৈতিকভাবে প্রণোদিত।

জুবায়ের আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে জামায়াত সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছে। দেশের মানুষ জানে—জামায়াত কখনোই সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের পথে হাঁটে না। তাই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং সস্তা রাজনীতির উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, আখতার হোসেন তার ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। রাজনৈতিক বিভাজন উসকে দেওয়া বা মিথ্যাচার ছড়িয়ে কোনো দলই দীর্ঘমেয়াদে লাভবান হয় না।

বিবৃতিতে তিনি গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!