1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রতিনিধি

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দল দুটি হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনটি বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে লেখা হয়েছে— The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার (২য় তলা) ১১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১২০৫। দলটির সংরক্ষিত প্রতীক ‘শাপলা কলি’ এবং নিবন্ধন নম্বর-৫৮।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধানের শর্তাদি পূরণ করায় ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় ২২/১ তোপখানা রোড (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯।

নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপন দুটি জারি করেছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দল দুটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে। এই নিবন্ধনের ফলে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯-এ উন্নীত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!