1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিএলের ফাইনালে যে কারণে ছিলেন না বিসিবি সভাপতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

এনসিএলের ফাইনালে যে কারণে ছিলেন না বিসিবি সভাপতি

প্রতিনিধি

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। তবে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা ছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের। যদিও ঘরোয়া ক্রিকেটের নতুন সংযোজনের আসরটায় ছিলেন না বিসিবি সভাপতি।

শেষ মুহূর্তে কেন কেন তিনি আসতে পারেননি, সেটার ব্যাখ্যা ম্যাচ শেষে দিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। ফাইনাল শেষে গণমাধ্যমকে বিসিবির চিফ কো-অর্ডিনেটর নান্নু বলেন, ‘আসার কথা ছিল। আমি যতটুকু জানি যে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হয়েছে বা দেরি হওয়ার কারণে তিনি ম্যাচটা দেখতে পারেননি। এটার জন্য ছিলেন না তিনি।’

ফাইনাল ম্যাচ কেমন হলো প্রশ্নে নান্নু বলেন, ‘(এনসিএল টি-টোয়েন্টি) ১০০ দেওয়া যাবে না। ১০০ তে ৯০ দিতে হবে। কারণ, ফাইনাল ম্যাচটা উইকেটের স্ট্যান্ডার্ডের কারণে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। এখানে প্রতিদিন দুই জায়গায় চারটা করে ম্যাচ হয়েছে। তো সেই হিসেবে অনেকটা চ্যালেঞ্জিং ছিল এই উইকেটটা।’

এরপরেও কিছুটা সন্তুষ্টির ভাব শোনা গেল বিসিবি চিফ কো-অর্ডিনেটরের গলায়, ‘সব মিলিয়ে তারপরও আমি বলব, উইকেটটা যতটুকু চ্যালেঞ্জিং ভেবেছিলাম, তার থেকে যথেষ্ট ভালো আচরণ করেছে। যদিও ফাইনাল ম্যাচটা লো স্কোরিং হয়েছে।’

এনসিএল টুর্নামেন্ট নিয়ে নান্নু বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, অনেক ফিডব্যাক আছে। অনেক খেলোয়াড়কে নির্বাচক প্যানেল জায়গা করে দিয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট যদি চালিয়ে যেতে পারি, ইনশা আল্লাহ টি-টোয়েন্টি সংস্করণে যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!