1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এটিএম আজহার হলেন জামায়াতের নায়েবে আমির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এটিএম আজহার হলেন জামায়াতের নায়েবে আমির

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

এটিএম আজহারকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ দলটি নির্বাহী পরিষদের সদস্যরা এবং অন্যান্য নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, অন্যান্য বিভাগীয় সেক্রেটারিরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবেন। শনিবার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জামায়াতের শুরা, নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদ গঠিত হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এবার মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও, অন্যান্য কমিটিতে পরিবর্তন আনা হয়নি। সংসদ নির্বাচনের পর তা করা হবে। এখানে উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই এটি এম আজহারের মুক্তির বিষয়টি সামনে আনে জামায়াত।

এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির অনুমতি দেন। নিয়মিত আপিলের শুনানি শেষে ২৭ মে আদালত রায় ঘোষণা করেন। এতে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে কারামুক্ত হন আজহারুল ইসলাম। কারামুক্ত হওয়ার পর তাকে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করে জামায়াত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!