1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

প্রতিনিধি

এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস
চলমান বিপিএলে মাঠের পারফরম্যান্সে ভালো করতে পারছে না ঢাকা ক্যাপিটালস। যে কারণে শঙ্কা জেগেছে শেষ চারে খেলা নিয়ে। তবে মিরপুরে খেলা হওয়াটা এবার দলটির বড় শক্তি হতে পারে। ঢাকাকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবেই দেখছেন দলের ক্রিকেটারর আব্দুল্লাহ আল মামুন। আজ (শনিবার) তারা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে।

মামুন বলেন, ‘অবশ্যই এটা (ঢাকা) আমাদের হোম গ্রাউন্ড বলতে গেলে। কারণ আমরা যেহেতু ঢাকা দল, আমাদের অনেক সমর্থকরা আসবে, এটা আমাদের জন্য খুব ভালো।’ ঢাকাকে প্লে-অফে যেতে হলে বাকি দুইটি ম্যাচই জিততে হবে এবং রংপুরকে বাকি ম্যাচগুলো হারতে হবে। রংপুর আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফে কোয়ালিফাই করবে।

ঢাকাকে নিয়ে আশাবাদী মামুন বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের আশা আছে। কারণ আমাদের এখনো দুইটা ম্যাচ আছে। দুইটা ম্যাচ যদি জিততে পারি ইনশাআল্লাহ, আর অপর দল যদি ওদিকে হারে তাহলে ইনশাআল্লাহ আমাদের এখনো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি অবশ্যই ভালো। আমরা খুব ভালো অনুশীলন করলাম। আমরা চেষ্টা করছি কালকের ম্যাচ নিয়ে চিন্তা করার। কালকের ম্যাচটা যদি জিততে পারি, ইনশাআল্লাহ আশা করি আমাদের সুযোগ থাকবে অনেক।’

অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন মামুন, ‘আমি ব্যাটিংয়ে শুরুটা ভালো করছি। শুরু করার পরে আমি চেষ্টা করছি লম্বা করতে, কিন্তু কোনো কারণে হচ্ছে না। আমি চেষ্টা করব, (সমস্যা) খুঁজে বের করছি। পরে যদি লম্বা ইনিংস খেলতে পারি অনুশীলনে ভালো মতো চেষ্টা করছি। চেষ্টা করব আবারো সেট হলে ইনিংস বড় করার, ইনশাআল্লাহ।’

স্থগিত থাকার পর আবারো মাঠে ক্রিকেট ফেরায় স্বস্তি মামুনের, ‘আমরা খেলোয়াড়, আমরা তো সবসময়ই চাই খেলতে। আবার বিপিএল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের সব খেলোয়াড়দের জন্য ভালো। আর আমরা সবাই মুখিয়ে আছি খেলার জন্য।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!