1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একদিনে ফিরে পেলেন তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

একদিনে ফিরে পেলেন তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ

প্রতিনিধি

কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে পুনরুদ্ধার হয়েছে। এক মিলিয়ন ফলোয়ারের এই পেজটি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার পর ভক্ত ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি আবারও দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম।

জানা গেছে, রোববার (৫ এপ্রিল) পর্যন্ত পেজটি অনুপস্থিত থাকায় অনেকেই ধারণা করেছিলেন, এটি হয় হ্যাক হয়েছে বা কোনো কারণে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সোমবার সকালে পুনরায় ফিরে পাওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাইজুল ইসলাম তাজু জানিয়েছেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

নারায়নপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, সকাল থেকেই তার ফেসবুক পেজ দেখা যাচ্ছে এবং তাজু সেখানে লাইভও করছেন। পেজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!