1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একদিনই ইসরায়েলি বাহিনী ‘২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

একদিনই ইসরায়েলি বাহিনী ‘২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে’

প্রতিনিধি

ইসরায়েল ইচ্ছে করে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, চুক্তির শর্ত না মেনে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনও লঙ্ঘন করছে। শুধু গতকালই ইসরায়েলি বাহিনী ২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে। এদিন হামলায় ২৪ ফিলিস্তিন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। হামাস বলছে, এর মানবিক ও নিরাপত্তাজনিত দায় ইসরায়েলেরই। খবর আল জাজিরার।
অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, গাজায় ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে তারা পাল্টা অভিযান চালায়। এতে হামাসের পাঁচ সদস্য নিহত হয়। তবে হামাস বলেছে, নিহতদের নাম প্রকাশ না করলে তারা এ দাবি মানবে না।
হামাস নেতা ইজ্জাত আল-রেশেক বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি থেকে সরে গিয়ে আবার বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছে। তিনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান।
গাজা থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, যুদ্ধবিরতি শুধু নামেই আছে। এর মধ্যেও ইসরায়েল বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে মানুষের নিরাপত্তাবোধ নষ্ট করে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল গাজা আরও গভীর পর্যন্ত অবস্থান নিয়েছে, ফলে উত্তরাঞ্চলের অনেক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
এ ছাড়া চুক্তিতে অনুমোদিত হলেও খাদ্য, ত্রাণ ও চিকিৎসাসামগ্রী ঢোকায় ইসরায়েল এখনো কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!