1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একটি রাজনৈতিক দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায় : তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

একটি রাজনৈতিক দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায় : তারেক রহমান

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতা পরিষ্কারভাবে বলেছেন যে, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। তারা নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব নারী কর্মক্ষেত্রে যান, তাদের নিয়ে সেই দলের প্রধান নেতা কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। নির্বাচনের আগেই তারা নারীদের ঘরে বন্দি করতে চান; নির্বাচনে জয়ী হলে তাদের আচরণ কেমন হবে? এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। দলটির জ্যেষ্ঠ নেতা নির্বাচনের আগে মিথ্যা কথা বলছেন। এদের একটাই পরিচয়— এরা মিথ্যাবাদী। যারা মিথ্যা বলে, তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না। মা-বোনদের বলব, যারা আপনাদের অপমানিত করে, তাদের কীভাবে জবাব দেবেন সেই সিদ্ধান্ত নিন। যাদের কাছে মানুষের আত্মসম্মান নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ নয়।

জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবির বিষয়ে তারেক রহমান বলেন, তাদের ফাঁকিবাজি মানুষ ধরে ফেলায় তারা এখন ছলচাতুরী শুরু করেছে। দেশের অন্যতম একটি দলের প্রধান নেতা কী করে মিথ্যা বলতে পারেন? তারা বলছে, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। এরা মিথ্যাবাদী ও প্রতারক। এরা আর যাই হোক, দেশের জনগণের আপন হতে পারে না, দেশের কল্যাণ করতে পারে না। এদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে।

খুলনার শিল্প-কলকারখানা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করে তারেক রহমান বলেন, আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই, তবে সব মতের মানুষকে নিয়ে দেশ পুনর্গঠন করা হবে। খুলনায় আইটি পার্ক করা হবে। এই রুগ্ন শিল্পকে আমরা ইনশাআল্লাহ আবার বিকশিত করব। বৈষম্যহীন দেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিতে থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে। একটি দল আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষে সঠিকভাবে দেশ পরিচালনা করা সম্ভব। দেশ থেকে দুর্নীতি দূর করার অভিজ্ঞতাও বিএনপির আছে। সরকার গঠন করতে পারলে আমাদের প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা। এই মুহূর্তে দেশ পুনর্গঠনের জন্য বিএনপিকে প্রয়োজন। বিএনপি দেশের জনগণকে নিয়ে সেই কাঙ্ক্ষিত দেশ গড়তে চায়। তাই ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে দেশ পুনর্গঠনের সুযোগ দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!