1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একই সময়ে দুই সিরিজের দল ঘোষণা করল ভারত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

একই সময়ে দুই সিরিজের দল ঘোষণা করল ভারত

প্রতিনিধি

অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একই সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে ভারত।

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরন, হারশিত রানা ও নীতিশ কুমার। এই সফরের দলে চোটের কারণে নেই কুলদীপ যাদব। রাখা হয়নি মোহাম্মদ শামিকেও। চোট থেকে ফেরা এই পেসারকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না দল।

অস্ট্রেলিয়া সফরের দলে থাকা কোনো ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-টোয়েন্টি দলে নেই। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন রমণদীপ সিং ও বিজয়কুমার বৈশাক। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা রিয়ান পরাগ ও মায়াঙ্ক যাদব টি-টোয়েন্টি দলে নেই। দুজনেই ভুগছেন চোটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২ নভেম্বর। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টি-টোয়েন্টি ৮ নভেম্বর।

অস্ট্রেলিয়া সফরের ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, হারশিত রানা, নীতিশ কুমার, অভিমন্যু ঈশ্বরন।

দক্ষিণ আফ্রিকা সিরিজের ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, তিলক বার্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, রমণদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আভেশ খান, যশ দয়াল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!