1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক যুগ পর বালামের নতুন অ্যালবাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

এক যুগ পর বালামের নতুন অ্যালবাম

প্রতিনিধি

এক যুগ পর বালামের নতুন অ্যালবাম
এক যুগ ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গান দিয়ে শ্রোতাদের মন জয় করে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। বিশেষ করে, বিভিন্ন সিনেমায় গান করে চলে আসেন আলোচনায়। বছর খানেক আগে ‘প্রিয়তমা’ সিনেমায় নিজের প্রত্যাবর্তন ঘটান; এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন। এবার নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে নিজের বিশেষ প্রত্যাবর্তন ঘটছে এই শিল্পীর।

নিজের সাম্প্রতিক কাজ নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে বালাম জানালেন তারা পঞ্চম একক অ্যালবামের কথা। যার নাম রাখা হয়েছে ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রকাশ পাবে তা। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবাম প্রেমী ভক্ত-শ্রোতাদেরও।

বালাম জানিয়েছেন, মোট ৬টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। আর এই অ্যালবামে জেন-জি দেরও কথাও ভাবা হয়েছে; যেন নতুন প্রজন্মের শ্রোতারাও বালামের সঙ্গে সংযোগ ঘটাতে পারে।

নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম সংবাদ মাধ্যমে বলেছেন, একক গান দিয়ে ভক্তদের সব ধরনের চাহিদা মেটানো কঠিন। একটা অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান রাখার সুযোগ থাকে।

করোনাকালীন সময়ের উপলব্ধি থেকে তৈরি এই গানটি বর্তমান সময়ের অস্থিরতায় শ্রোতাদের মনে প্রশান্তি জোগাবে বলে মনে করেন বালাম। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়ন বালাম নিজে করলেও গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়েছিল। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তার তিনটি একক অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ বা ‘রিমঝিম’-এর মতো কালজয়ী কিছু গান উপহার দেন এই শিল্পী। এবার এক যুগের অবসানের পর ফের আগের জায়গাতে ফিরছেন বালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!