1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক মাসের মধ্যে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবি জবি ছাত্রদলের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এক মাসের মধ্যে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবি জবি ছাত্রদলের

প্রতিনিধি

আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এসময় সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আগামী একমাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজনে পুরোনো হল সংস্কার অথবা ভবন ভাড়া নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি বিভাগ থেকে হলের জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করার দাবিও জানান তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে। শিক্ষার্থীদের দাবিতে একমত পোষণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে যেকোনো উপায়ে হোক দ্বিতীয় ক্যাম্পাসে কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনের ছাত্র নেতাদের মতো দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কর্মকাণ্ডে ছাত্রদল হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে কোনো ছাত্রদল নেতার সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের দোসর শিক্ষক ও কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে বিচারের আওতায় আনতে হবে। এসময় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাসহ সব যৌক্তিক দাবির সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন তিনি।

এসময় ছাত্রনেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থী সমস্যা সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.রইছউদ্দীন বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। তবে আমি মনে করি, আমাদের সময়ক্ষেপণ না করে শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে হলেও আবাসন ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অস্থায়ী আবাসন ব্যবস্থা করতে হলেও অনেক টাকার প্রয়োজন। আজ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক আছে। সেখানে ইউজিসি প্রতিনিধিরাও থাকবেন। তাদের কাছে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরব।

এসময় জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, মাইনুদ্দীন চৌধুরী, সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠুসহ, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান রুমিসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!