1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক ঘণ্টায় জামিনে মুক্তি: আট জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এক ঘণ্টায় জামিনে মুক্তি: আট জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা

প্রতিনিধি

বিচার ব্যবস্থাকে আরও দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে দেশের আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নতুন করে যেসব জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হলো, সেগুলো হলো— মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, প্রচলিত জামিন প্রক্রিয়ায় একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে অতিরিক্ত সময় ব্যয়, অর্থনৈতিক ক্ষতি ও ভোগান্তির শিকার হতেন বিচারপ্রার্থীরা। অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ই-বেইলবন্ড চালুর ফলে অনলাইনে জামিননামা দাখিল করা যাবে এবং এক ঘণ্টার মধ্যেই বন্দিকে মুক্তি দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতিতে কে কখন জামিননামায় স্বাক্ষর করলেন, তার পূর্ণ রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ থাকবে না। এতে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

জানা গেছে, বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই প্রচলিত কাগজভিত্তিক জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিচারপ্রার্থী, কারা প্রশাসন, আইনজীবী ও সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয় হবে বলে আশা করছে আইন মন্ত্রণালয়।

উল্লেখ্য, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হয়। সেখানে সফলভাবে চালু থাকায় এবার আরও আট জেলায় এই সেবা সম্প্রসারণ করা হলো। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!