1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক কীটনাশকের বিষাক্ত গন্ধে মানুষের জীবন দুর্বিষহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এক কীটনাশকের বিষাক্ত গন্ধে মানুষের জীবন দুর্বিষহ

প্রতিনিধি

অনুসন্ধান | পর্ব–১
এক কীটনাশকের বিষাক্ত গন্ধে মানুষের জীবন দুর্বিষহ
নানান রোগে আক্রান্ত এলাকাবাসী, অল্প বয়সেই মৃত্যু
ঘনবসতির মাঝে ‘এমাগ্রিন’ নামের কীটনাশক ফ্যাক্টরি ঘিরে তীব্র আতঙ্ক
সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাদাপুর পুরানবাড়ি বেকারির মোড় এলাকায় ঘনবসতির মাঝখানে গড়ে উঠেছে ‘এমাগ্রিন’ নামের একটি কীটনাশক উৎপাদনকারী ফ্যাক্টরি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরি থেকে নির্গত তীব্র ও বিষাক্ত গন্ধে মানুষের স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, এই দুর্গন্ধের প্রভাবে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ শ্বাসকষ্ট, মাথাব্যথা, বমি, চোখ জ্বালা এবং ত্বকের নানা সমস্যায় ভুগছেন। এমনকি একাধিক ক্ষেত্রে অল্প বয়সেই মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সাংবাদিক সমাজ ও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি জানানো হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর প্রশ্ন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই বিষাক্ত কীটনাশক ফ্যাক্টরি তাহলে কার ছত্রছায়ায় এখনও চালু রয়েছে?
অনুসন্ধানের অংশ হিসেবে আমাদের প্রতিনিধি ফ্যাক্টরির ভেতরের পরিস্থিতি জানার জন্য সেখানে প্রবেশ করতে গেলে কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। শুধু তাই নয়, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী নিয়েও কটাক্ষমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এতে আরও স্পষ্ট হচ্ছে, ফ্যাক্টরিটি যেন নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে—পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি, এবং জনবসতির মধ্যে এমন বিপজ্জনক কারখানা পরিচালনার বৈধতা আদৌ আছে কি না।
এলাকাবাসী দ্রুত এই ফ্যাক্টরি বন্ধ করে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জনস্বার্থে এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
দা অনুসন্ধান—
সত্যের সন্ধানে আমরা থাকবো মাঠে,
পর্ব–২ এ উঠে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!