1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক কর্মকর্তার কম্পিউটার অন্য কর্মকর্তা যেন ব্যবহার করতে না পারে নিষেধাজ্ঞা ইসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এক কর্মকর্তার কম্পিউটার অন্য কর্মকর্তা যেন ব্যবহার করতে না পারে নিষেধাজ্ঞা ইসির

অনলাইন ডেস্ক :

জালিয়াতি বন্ধে একজনের কম্পিউটার অন্যজন ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জালিয়াতি রোধ করতে এক কর্মকর্তার কম্পিউটার অন্য কর্মকর্তা যেন ব্যবহার করতে না পারে তা নিশ্চিতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিলো নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এনআইডি সংশোধনের ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ‘গ’ ক্যাটাগরি, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা ‘খ’ ক্যাটাগরি, উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তারা ‘ক’ ক্যাটারির সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকেন বিধায় ওই কর্মকর্তাদদের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) অ্যাকাউন্ট খুবই সংবেদনশীল।ওই কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে যাতে সিএমএস অ্যাকাউন্ট কমপ্রমাইজ না হয় সেজন্য তাদের কম্পিউটার বা ল্যাপটপে দপ্তরের অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী যাতে কোনো কাজ না করেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ করা হলো।

কর্মকর্তাদের কম্পিউটারগুলোতে কমপ্লেক্স (জটিল) পাসওয়ার্ড দিয়ে লক রাখতে হবে এবং টেবিল থেকে ওঠার আগে অবশ্যই কম্পিউটার লক করে উঠতে হবে। এছাড়া বিশেষভাবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কম্পিউটারে এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কম্পিউটারে আনঅথরাইজড কোনো সফটওয়ার, সার্ভিস চলছে কি না তা যাচাই করে দেখতে হবে। প্রয়োজনে অপ্রয়োজনীয় সফটওয়্যার ও সার্ভিস বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে নতুনভাবে অপারেটিং সিস্টেম দিয়ে কম্পিউটার ফ্রেশ করে ওই কম্পিউটারে সিএমএস ব্যবহার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!