1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘এই মাইলফলক তোর চেয়ে বেশি কেউ ডিজার্ভ করে না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

‘এই মাইলফলক তোর চেয়ে বেশি কেউ ডিজার্ভ করে না’

প্রতিনিধি

বাংলাদেশের ক্রিকেটে ১০৮তম ক্যাপ গত আয়ারল্যান্ড টেস্টে পরেছেন হাসান মুরাদ। দেশের টেস্ট ক্রিকেটে শতাধিক ক্রিকেটারের অভিষেক হয়েছে, কিন্তু তাদের মধ্যে কেবল একজন অনন্য। এক অভিজাত মাইলফলকে নাম লেখাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে অভিষেক, এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার তার। আগামীকাল প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন। এমন মুহূর্তে তাকে শুভকামনা আর প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে।

মুশফিকের দীর্ঘ দিনের সতীর্থ তামিম ইকবাল। এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে খেলেছেন তারা দুজন। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারের অবিস্মরণীয় অর্জনের সামনে দাঁড়িয়ে তামিমের শুভকামনা পেলেন মুশফিক।

ফেসবুক পেজে সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’

তিনি আরো বলেন, ‘তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!