1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন

প্রতিনিধি

উপজেলা পরিষদের মাধ্যমে ১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষ থেকে লাইব্রেরিগুলোর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় তিনি বলেন, লাইব্রেরিগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজের সমাপ্তি নয়, আমাদের প্রতিশ্রুতি, দায়িত্ব এবং শিক্ষিত-জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। লাইব্রেরিগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে। বিশেষত রংপুর বিভাগের ৮ জেলার ৪১ উপজেলা এই প্রকল্পের আওতায়। প্রতিটি লাইব্রেরির নির্মাণ খরচ ৫৩ লক্ষ টাকা এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লক্ষ টাকা বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবেন। নবনির্মিত প্রতিটি পাবলিক লাইব্রেরিতে ২টি করে নতুন পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন। পদৃজনের পূর্ব পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবেন।

প্রতিটি লাইব্রেরিতে বই এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি ক্রয়ের উদ্দেশ্যে পৃথকভাবে ৫ লক্ষ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন আসিফ মাহমুদ। আগামী ১ বছরে সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!