1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উত্তরায় সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৬, একই পরিবারের ৩ জন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উত্তরায় সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৬, একই পরিবারের ৩ জন

প্রতিনিধি

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহতের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ছেলে রাহাব (১৭)। এ ছাড়া হারেসের স্ত্রী ও রাহাবের মাও অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন, তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপর একজন নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। অন্য দুটি মরদেহ রয়েছে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে এবং সর্বশেষ নিহত একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আহতের সঠিক সংখ্যা নির্ধারণে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার একাধিক টিম কাজ করছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে ওসি রফিক আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দোতলায় থাকা একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রান্নাঘরের বৈদ্যুতিক ত্রুটি অথবা গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণ ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!