1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উখিয়ায় ক্যাম্পের বাইরে বাস করা সহস্রাধিক রোহিঙ্গা আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

উখিয়ায় ক্যাম্পের বাইরে বাস করা সহস্রাধিক রোহিঙ্গা আটক

প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ও আশপাশের এলাকায় অবৈধভাবে রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে এসে ভাড়া বাসায় বাস করা ১ হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পালংখালীর বালুখালী মরাগাছ তলা, থাইংখালীসহ বিভিন্ন গ্রামে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, আটককৃতদের ক্যাম্প শনাক্ত করে সংশ্লিষ্ট সিআইসি (ক্যাম্প ইনচার্জ) কার্যালয়ে হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, অভিযানের প্রথম পর্যায়ে ভোর থেকে দুপুর পর্যন্ত ২১১ জন পুরুষ, ১৯৬ জন নারী ও ২১৫ জনসহ মোট ৬২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে বিকেল পর্যন্ত আরও চার শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়।

যৌথ অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘর ভাড়া দেওয়ার অভিযোগে ১৩ জন বাড়ির মালিককে পৃথক ১৩ মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!